শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর সতর্কতা

হোসাইন মোহাম্মদ দিদার,(দাউদকান্দি) কুমিল্লা: শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় দাউদকান্দিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে রায় ঘোষণার আগে দাউদকান্দি উপজেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে দেশের ব্যস্ততম যোগাযোগমাধ্যম ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে কঠোর নজরদারি চালানো হচ্ছে। প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে গাড়িতে তল্লাশি বৃদ্ধি, মহাসড়কে টহল জোরদার এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, “রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অপতৎপরতা যাতে না ঘটে, সে জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়ে পুলিশ মাঠে রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়