শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনার কাঠেরপুল এনে গরু লুট, পুলিশের সাহায্য না পাওয়ার অভিযোগ

কাজী রাশেদ,চান্দিনা( কুমিল্লা): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে একটি গরু বোঝাই ট্রাক চালক সহ অন্যাদের জিম্মি করে কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এনে ছয়টি গরু লুট করে নিয়ে যায় একদল ডাকাত। সোমবার ( ১৭ নভেম্বর ) ভোর সাড়ে চারটায় এ ঘটনা ঘটে।

ট্রাক চালক রোকুনুজ্জামান এবং ফিরোজ ইসলাম জানান,তারা দিনাজপুরের ফুলবাড়ি থেকে ৮টি গরু নিয়ে চট্টগ্রামের হাটহাজারী যাচ্ছিলেন। রাত ৪টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর জ্যাক ব্র্যান্ডের একটি মিনি ট্রাক তাদের গতিরোধ করে। এসময় ওই ট্রাক থেকে একদল ডাকাত দুই চালক এবং গরুর সাথে থাকা মোখলেছুর নামে এক রাখালকে বেঁধে ওই ট্রাকে উঠিয়ে গরুর ট্রাকটিকে ডাকাতদের নিয়ন্ত্রনে নিয়ে নেয়।

পরে তারা সাড়ে চারটায় চান্দিনা কাঠেরপুল এলাকায় আলী মিয়ার বাড়ির সামনে রেখে আমাদের হাত-পা বেঁধে তাদের ট্রাকে করে ছয়টি গরু নিয়ে যায়। এসময় রাজু নামের এক শ্রমিক নিমসার যাওয়ার সময় ডাকাতরা তাকেও বেঁধে তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সকালে রাজুর বাবা মোঃ দুরুল তার ছেলের নাম্বারে ফোন দিলে এটি চান্দিনার মহিচাইলে এক ব্যাক্তির বাড়ির সামনে পেয়েছে বলে জানায় এক মহিলা। অনুমান করা হচ্ছে ডাকাতরা গরু নিয়ে চান্দিনা মহিচাইল হয়ে কোথাও গেছে।

ট্রাকের চালকরা অভিযোগ করে আরো জানান, গরু নিয়ে যাওয়ার কয়েক মিনিট পর একটি সিএনজি অটোরিকশায় চান্দিনা থানার কয়েকজন টহল পুলিশ এদিক দিয়ে যাচ্ছিল। আমরা তাদের গরু লুট করে নেয়া ট্রাকটিকে ধাওয়া করতে বললেও তারা সারা দেয়নি। আমরা পরে কাঠেরপুলে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের পিকআপে সাহায্য চাই।তখন ওই পিকআপটি আমাদেরসহ মহাসড়ক হয়ে পাঁচ মিনিট ঘুরিয়ে কাঠেরপুলে নামিয়ে দেয়। বলে এটি আমাদের এলাকার ঘটনা নয়।তখন ওই পিকআপটিতে চান্দিনা থানার ওসি স্যার ছিল।

এব্যাপারে জানতে চাইলে চান্দিনা থানার অফিসার ইন চার্জ মোঃ জাবেদ উল ইসলাম জানান, আমি তখন পিকআপে ছিলাম।তিনি দায় এড়িয়ে জানান, ঘটনাটি আমাদের এলাকার নয়, এটি যেহেতু দাউদকান্দি থানা এলাকায় এটাক হয়েছে সেই থানাই মামলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়