শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:০৭ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরগির খোপ থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

খুলনা মহানগরের লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাটের দরবেশ গলি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাতে তাদের বসতঘরের পাশের মুরগির খোপ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- দাদি মহিদুন্নেসা (৫৫), তার নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহা (৬)। নিহত মহিদুন্নেসার স্বামী আব্দুল হান্নান। নিহত দুই শিশুর বাবা কে. এম. সেফার আহমেদ মুন এবং মা রুবি আক্তার।

স্থানীয়রা জানান, রোববার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের হত্যা করে থাকতে পারে। তবে কারা, কীভাবে এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে - তা কেউ নিশ্চিতভাবে বলতে পারেননি।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। উৎস: চ্যানেল২৪
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়