শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় সাউন্ড বক্স বাজাঁনোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজাঁনোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে  সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

খৃৃবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লার দলের সাথে একই গ্রামের আসাদ মেম্বারের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার মনি মোল্লার দলের বাবুল মোল্লার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে জোরে জোরে সাউন্ড বক্স বাজাতে ছিল। তখন আসাদ মেম্বারের দলের লোকজন সাউন্ড বক্স আস্তে আস্তে বাজাতে বলে। এই নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

পরে সাউন্ড বক্স বন্ধ করতে পুলিশকে খবর দেওয়া হয়। এর জের ধরে রবিবার সকালে আসাদ মাতুব্বরের দলের জাফর মাতুব্বরকে মারধর করে ৩টি দাঁত ভেঙে দেয় মনি মোল্লার লোকজন। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মনি মোল্লার দলের লোকজন ও আসাদ মাতুব্বরের দলের লোকজন দেশী অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করলে এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন গ্রামবাসী আহত হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সিংগারিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়