শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১০:১৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-বরিশাল মহাসড়কে শাটডাউন: গাছ ফেলে অবরোধ, ককটেল বিস্ফোরণ

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। 

শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের দাবিতে রোববার (১৬ নভেম্বর) ভোর থেকেই মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের উত্তর পাশসহ বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি শুরু করেন।

অবরোধকারীরা সড়কে গাছ ফেলার পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এতে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এদিকে সড়ক থেকে গাছ অপসারণ ও নাশকতা মোকাবিলায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ইতোমধ্যে উদ্ধারকাজ শুরু করেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার ও কালকিনি থানার অংশে সাত–আটটি স্থানে সড়কের পাশের গাছ কেটে ফেলে রাখা হয়েছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেও তিনি উল্লেখ করেন।

ওসি বলেন, “আমি ঘটনাস্থলে চারটি ককটেলের অবশিষ্টাংশ দেখতে পেয়েছি। তবে কোথাও কোনো বিক্ষোভ বা অবরোধ কর্মসূচির উপস্থিতি পাইনি।”

তিনি আরও জানান, সড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ডাসার অংশে গাছ সরানো ইতোমধ্যে শেষ হয়েছে। কালকিনির অংশে বড় গাছ পড়ে থাকায় কিছুটা সময় লাগছে। দ্রুতই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হবে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়