শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে বসতঘর থেকে ৪৮৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে একটি বসতঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের মহরম আলীর ছেলে মাজহারুলের (২৬) বসতবাড়িতে অভিযান চালিয়ে ওইসব মদ উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহর নেতৃত্বে উপজেলার গোমড়া এলাকার মো. মহরম আলীর ছেলে মাজহারুলের বসতঘরে অভিযান চালায় থানা পুলিশের একটি দল। অভিযানকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪৮৯ বোতল মদ উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, মাজহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ ডজনের বেশি মাদক মামলা রয়েছে। মদ উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়