শিরোনাম
◈ প্রতি তিনজন স্নাতকের একজন বেকার: উদ্বেগ বাড়াচ্ছে শ্রমবাজার ◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ-৩

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর গুলি চালিয়ে তিন জনকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে গুলি চালায় সন্ত্রাসীরা। 

গুলিবিদ্ধরা হলেন, কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে শাজাহান মীর (৭০), ছিদ্দিক উল্লাহর ছেলে মোহাম্মদ আলী মৃধা (৬০) ও পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. নয়নের ছেলে অপুর্ব শুভ (১৭)। স্থানীয়রা আহতেরদেরকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

গুলিবিদ্ধ ও স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে স্থানীয় বাসিন্দাদের ভিটেমাটি মেঘনা গর্ভে বিলীন হওয়ার প্রতিবাদে শতাধিক বাসিন্দা একত্রিত হয়ে মেঘনা নদীতে গিয়ে বালু উত্তোলনরত অবস্থায় একটি ড্রেজার আটক করে। পরবর্তীতে স্পিডবোট যোগে একদল সন্ত্রাসী সেখানে গিয়ে এলোপাতাড়ি ছররা গুলি ছুড়ে পালিয়ে যায়। এসময় ৩ জন স্থানীয় বাসিন্দা গুলিবিদ্ধ হন। 

গুলিবিদ্ধ শাজাহান মীর, মোহাম্মদ আলী ও শুভ বলেন, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের ভিটেমাটি নদীতে ভেঙে যাচ্ছে। তারই প্রতিবাদে তারা শতাধিক এলাকাবাসী নদীতে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজারকে বাঁধা দেই এবং বালু উত্তোলন বন্ধ করি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে একদল সন্ত্রাসী স্পিডবোটে এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। তাদের প্রত্যেকের শরীরে একটি করে গুলি লাগে।

ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অভযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়