শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী গ্রেপ্তার

মো:আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে নাশকতা ওসহিংসতার পরিকল্পনার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহ:বার ভোররাত থেকে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাঁড়াশি অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, নাশকতা ও নাশকতার প্রস্তুতির অভিযোগে ভোর থেকে সকাল পর্যন্ত পৃথক স্থানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাদের নামে ধামরাই থানায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সক্রিয় কর্মী বলে জানিয়েছেন পুলিশ সূত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির কারণে এলাকায় বাড়তি নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। 

এদিকে পুলিশ বলছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি ও অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়