শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে আবারও বোমা নিক্ষেপ

গাজীপুরের কালীগঞ্জে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে আবারও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। পাঁচ মাস আগেও একই রিসোর্টে বোমা হামলার ঘটনা ঘটে।

বুধবার ভোররাতে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচুলাবাড়ি এলাকায় অবস্থিত রিসোর্টটিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রিসোর্টের সীমানা প্রাচীরের ভেতরে দুটি পেট্রল বোমা সদৃশ বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি কাঁচের বোতল উদ্ধার করে।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, নিসর্গ রিসোর্ট থেকে দুটি কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে। এর ভেতরে কেরোসিনজাত তরল পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, আগের মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে এবং সাম্প্রতিক ঘটনাটিও তদন্তের আওতায় আনা হয়েছে। 

পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বাইরে থেকে পেট্রল বোমাগুলো নিক্ষেপ করে পালিয়ে যায়।

এর আগে গত ২৬ মে মধ্যরাতে একই রিসোর্টের ভেতরে পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন ধরে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন। সেই সময় ঘটনাস্থল থেকে তরল পদার্থভর্তি কাঁচের বোতল, ভাঙা কাঁচ ও একটি প্লাস্টিকের জেরিক্যান উদ্ধার করা হয়। পরে রিসোর্টের ডিউটি অফিসার আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

গ্রামীণ টেলিকম ট্রাস্ট-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়