শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:৩৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেহেরপুরে পুলিশ সুপারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবন এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বাসভবনে থাকা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটতে পারে। আগুনে  বাসভবনের ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। ওই বাসভবনে একাই থাকতেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসভবনে এসে দেখি আগুন জ্বলছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম চলছে। ধারণা করছি, এসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দীন গণমাধ্যমকে বলেন, ঘটনার সময় পুলিশ সুপার অফিসে ছিলেন। ওই সময় বাসভবনে কেউ না থাকায় কারও ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতির বিষয়ে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে ওই কক্ষের বেশিরভাগ জিনিসপত্র আগুনে পুড়ে গেছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়