শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ০৯ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি: প্রবাসীর বাড়িতে চলছিল বিস্ফোরক বানানোর কাজ, অতপর...

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

 পুলিশ জানায়, ১৩ নভেম্বর ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিস্ফোরক তৈরির প্রস্তুতি নিচ্ছিল তারা।
 
প্রাথমিকভাবে আটকদের পরিচয় পাওয়া গেছে টাঙ্গাইল জেলার আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২৫), চাঁদপুর জেলার নূর মোহাম্মদের ছেলে রাকিব হোসেন (২৪) ও সুনামগঞ্জ জেলার জালাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (২৮)।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী টিটু সরদারের চারচালা টিনের ঘরে ওই তিন যুবক বিস্ফোরক তৈরির কাজ করছিলেন। ঘরটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় সেখানে তাদের অবস্থান কেউ টের পাননি। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার বা বুধবার থেকে তারা ওই বাড়িতে অবস্থান করছিলেন।
  
ওই ঘর থেকে ২৩টি পেট্রোলবোমা, বিস্ফোরক তৈরির বারদ, গান পাউডার, পেট্রোল, অকটেনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, আরও বিপুল পরিমাণ বোমা তৈরির প্রস্তুতি চলছিল।
 
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতার উদ্দেশ্যে বোমা তৈরির খবর পেয়ে অভিযান পরিচালনা করি। উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তিনজনকেই আটক করা হয়। তাদের একজনের হাতে আঘাত লাগে। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া গেছে, যাচাই শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’ উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়