শিরোনাম
◈ মাথাপিছু বরাদ্দ ৮ হাজার টাকা বাড়লেও বাড়ছে ঋণের দায় ◈ সস্তায় পেয়ে ৩৪ তলায় ফ্ল্যাট কিনেছিলেন, পরে জানলেন বাস্তবে কোনো অস্তিত্বই নেই ◈ বিসিবির প‌রিচালকরা কে কোন ক‌মি‌টির দায়িত্ব পে‌লেন ◈ নির্বাচনের আগে একটি দলকে ইসলামী ব্যাংক ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ পুশইন ঠেকাতে বেনাপোল সীমান্তে দেড়গুণ বাড়ানো হলো বিজিবি মোতায়েন ◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুর ইউনিয়নের আমতলী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানটির আসবাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তবে টাকার ভোল্টের কোনও ক্ষতি হয়নি।

ব্যাংকের চান্দুরা ব্রাঞ্চের ম্যানেজার কলিম উদ্দিন ও নাইটগার্ড কুতুব আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার পর ব্যাংকের বাইরে থেকে কাঠের লাকড়ির মাথায় পেট্রল ঢেলে আগুন লাগানো হয়। নাইটগার্ড কুতুব আলী বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক ব্যাংক ব্যবস্থাপককে অবহিত করেন। পরে ব্যাংক ব্যবস্থাপকসহ স্থানীয়রা ঘটনা এসে ব্যাংকের আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

আগুনের ঘটনায় আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক কলিম উদ্দিন জানান, কারা আগুন দিয়েছে জানা যায়নি। ঘটনা সম্পর্কে থানায় লিখিত অভিযোগ (জিডি) করা হয়েছে। উৎস: বাংলা ট্রিবিউন ও চ্যানেল24

  • সর্বশেষ
  • জনপ্রিয়