শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৫৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার ২

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া শিপন ও ইয়াছিন হত্যার ঘটনায় রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ ২ জনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃতরা হল রিফাত (৩০) ও রিমন (২৮)।

সোমবার (১০ নভেম্বর) ভোররাতে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায়  অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

র‍্যাব-৯ সূত্র জানায়, জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় আধিপত্য নিয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত  ও নূরজাহানপুর গ্রামের শিপন এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১ নভেম্বর রাতে ওই বিরোধের জের ধরে রিফাত বাহিনীর সন্ত্রাসী হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ঘটনার পর থেকে এলাকায় পুলিশ ও র‍্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে। 

এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরনবী গণমাধ্যমকর্মীদের বলেন, 'আজ ১০ নভেম্বর ভোরে র‍্যাবের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রিফাতকে আটক করা হয়। পরে তার দেওয়া জবানবন্দীতে খোল্লাকান্দি গ্রামের রিমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার স্বীকারোক্তি অনুযায়ী দোচালা টিনসেড ঘরের খাটের নিচে মাটিতে লুকানো একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।'

তিনি আরও জানায়, জোড়া খুনের ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম জানান, 'গ্রেপ্তার হওয়া রিফাত এজাহারভুক্ত আসামি। তাকে কাল আদালতে প্রেরণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়