শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনব কায়দায় রোগীদের মালামাল চুরি : চোর সিন্ডিকেটের ৬ নারী সদস্য গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: অভিনব কায়দায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে আগত রোগীদের মালামাল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির ঘটনায় চোর সিন্ডিকেটের ৬ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো জামালপুর জেলার নুর জাহান, নাছিমা, পারভীন, বগুড়া জেলার সাফিয়া ও বেগম। তারা লক্ষ্মীপুর পৌর শহরের ১১ নং ওয়ার্ডে বসবাস করেন। সোমবার (১০ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। 
এর আগে ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে রোববার (৯ নভেম্বর) রাতে জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা পুলিশ।

জানা যায়, লক্ষ্মীপুর জেলা ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে দীর্ঘদিন যাবৎ একটি চোর চক্র সেবা নিতে আসা রোগীদের কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যাচ্ছে। রোববার হাসপাতালে চিকিৎসা নিতে আসা মারজান নামে এক রোগীর টাকা নিয়ে গেলে তিনি সদর থানা পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের ৬ জনকে আটক করে। 

সদর থানা পুলিশ জানান, অসুস্থ রোগীরা সদর হাসপাতালে এসে টিকেটের জন্য যখন সিরিয়ালে দাঁড়ায়, তখন চোর চক্রের মহিলা সদস্যরাও অসুস্থতার ভান ধরে তাদের সাথে টিকেটের জন্য লাইনে দাঁড়ায়। এ সময় তারা এক একজন ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করেন। পরে সুযোগ বুঝে তারা রোগীদের মালামাল, স্বর্ণালংকার, নগদ টাকা ও  মোবাইল ফোন নিয়ে নেয়। তারা একাধিক ব্যক্তি থাকায় যে চুরি করে তার কাছে চোরাইকৃত মালামাল না রেখে তার অন্য সহযোগীর কাছে দিয়ে দেয়। এতে করে চোর হিসেবে তাদের শনাক্ত করা সম্ভব হয়না। অভিনব এই কায়দায় দীর্ঘদিন থেকে তারা লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীদের মালামাল চুরি করে আসছিল।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ বলেন, অভিযান চালিয়ে চোর চক্রের ৬ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী এক নারীর থানায় মামলা করেছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়