শিরোনাম
◈ সনের নেতৃত্বে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামছে এশিয়ার দল দক্ষিণ কোরিয়া ◈ কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর হবে নতুন আন্তর্জাতিক গেটওয়ে ◈ অর্থের উৎস নিয়ে বিতর্ক, স্থগিত ‘এশিয়ার সর্ববৃহৎ’ রামমূর্তি নির্মাণ ◈ তৃতীয় ভাষা শিখলে মিলবে ১০ লাখ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ ◈ নতুন বাজেটে কোন ব্র্যান্ডের সিগারেটের দাম কত? ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ দিল্লির শীর্ষ বৈঠকেও ‘পুশ-ইন’ সংকটের সমাধান মিলল না ◈ ভাইকে দেখে কান্নায় ভেঙে পড়েন সেই বৃদ্ধ ষষ্ঠী বর্মন, ভারতে গেলেন যেভাবে ◈ মাথায় ব‌লের আঘাত, হাসপাতালে মে‌হে‌দি মিরাজ ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সমর্থনে ঝটিকা মিছিল, গ্রেফতার ৪৪ 

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দাউদকান্দি উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া (৪০), আওয়ামী লীগের সহ-সভাপতি মুকবিল হোসেন (৫৮), কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পাপন লাল (৫৫), বুড়িচং উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর নুর তুষার (২৮), কুমিল্লা উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের এ আলম, পূর্ব ধইর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন (৪৫), মুরাদনগরের ঝলম ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মোঃ শরিফ উদ্দিন, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সম্রাট, লাকসামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক কাজী ইয়াছিন, নাঙ্গলকোটের ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান ভূঁইয়া, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাব্বি মজুমদার রাফি, সদর দক্ষিণের ২৬ নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ২২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আব্দুল হালিম, লালমাইয়ের বাগমারা উত্তর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক অভি আহমেদ মাসুম (৩০), বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির (৪৫), বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুক হোসেন (২৬), ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন (৪৫), দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লিয়ন এবং বরকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুলসহ আরও অনেকে।

জেলা গোয়েন্দা পুলিশের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় দুপুর ১টা ৩০ মিনিট থেকে ১টা ৩১ মিনিট পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সমর্থনে একটি ঝটিকা মিছিল হয়। ওই ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের আটক করে।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত কয়েকজনের জিজ্ঞাসাবাদে জানা গেছে, বিদেশে পলাতক আ. ক. ম বাহাউদ্দিন বাহার ও নিষিদ্ধ সংগঠনের কিছু নেতা গোপনে অর্থ পাঠিয়ে সরকারবিরোধী কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছেন। তাঁদের অর্থায়নেই কুমিল্লার বিভিন্ন থানা এলাকা থেকে টাকার বিনিময়ে লোক ভাড়া করে এবং গাড়ি সংযোগের মাধ্যমে স্বল্প সময়ের এই ঝটিকা মিছিল আয়োজন করা হয়। মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারী মুখ ঢেকে রাখেন রুমাল বা মাস্ক দিয়ে, যাতে তাদের পরিচয় গোপন থাকে। পরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. আবদুল্লাহ বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, জননিরাপত্তা বিঘ্ন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে সংশ্লিষ্ট বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়