শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৫৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে ধান খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২

শামীম মীর,গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠি গ্রামে হালের ধান খাওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দু’জন গুরুতর আহত হয়েছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সরিকল ইউনিয়নের দক্ষিণ সাকোকাঠি গ্রামের লতিফ সরদারের ছেলে মোহাম্মদ নাসির উদ্দিন সরদারের সঙ্গে আওয়ামী লীগ নেতা কামাল সরদারের ধান নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে আওয়ামী লীগ নেতা কামাল সরদার ও তার পরিবারের লোকজনসহ নাসির সরদারকে এলোপাতাড়ি মারধর ও লোহার রড দিয়ে আঘাত করে।

এ সময় নাসিরের স্ত্রী বেবি বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিষয়ে সরিকল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।”

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কামাল সরদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “ধান খাওয়া কেন্দ্র করে ঝগড়া হয়েছে, আমি বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছি।” 

  • সর্বশেষ
  • জনপ্রিয়