শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুরাদনগরে মাছ চুরির অপরাধে গাছের সঙ্গে বেঁধে দুই যুবককে মারধর, দুই গ্রাম্য বিচারক গ্রেফতার

এন এ মুরাদ, মুরাদনগর: কুমিল্লার মুরাদনগরে মাছ চুরির অপরাধে দুই দরিদ্র যুবককে গাছের সঙ্গে বেঁধে অমানসিক নির্যাতন করার অভিযোগে কথিত দুই গ্রাম্য বিচারককে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠায় পুলিশ। 
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, মুরাদনগরের পাহাড়পুর গ্রামের দরিদ্র  সামু সেন ও আরমান মিয়া নামের দুই যুবক বৃহস্পতিবার গ্রামের আবদুস সালাম মিয়ার পুকুর থেকে কিছু মাছ ধরে বাড়ি নিয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে সালাম মিয়া স্থানীয় গ্রাম্য মাতব্বর আবদুল হাকিম ও ইকরামুল হকের কাছে এ বিষয়ে প্রতিকার চেয়ে বিচারপ্রার্থী হয়। পরে ওই দুই গ্রাম্য মাতব্বর বৃহস্পতিবার দুপুরে মাছ চুরি করা সামু সেন ও আরমান মিয়াকে ধরে এনে একটি গাছের সঙ্গে বেঁধে বিচারের নামে প্রকাশ্যে শত শত মানুষের সামনে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে অমানসিক নির্যাতন চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাছে বাধা অবস্থায় মধ্য যুগীয় কায়দায় প্রচন্ড মারধর করে দুই যুবককে রক্তাক্ত করা হয়।

খবর পেয়ে পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে এবং গ্রাম্য দুই মাতব্বরকে গ্রেপ্তার করে। পাহাড়পুর ইউপির চেয়ারম্যান আবদুস সামাদ মাঝি জানান, ঘটনার পর গ্রামের সবাই বলাবলি করছে, এরকম নির্দয় ঘটনা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। তাই এদের কঠোর বিচার হওয়া উচিৎ।'

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন,' 'গতকাল বৃহস্পতিবারই অভিযুক্ত দুই গ্রাম্য মাতব্বরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মারধরের শিকার সামু সেনের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়