শিরোনাম
◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও)

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:৩৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তকারীরা পতিত সরকারের দোসর: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে তারা পতিত সরকারের দোসর। আজ (শুক্রবার, ৭ নভেম্বর) সকালে নেত্রকোণায় সার্কিট হাউজে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখবেন তারা পতিত সরকারের দোসর ছিলেন। তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন। নয়তোবা তার কাছ থেকে কোনো মনিটরিং বেনিফিট পেয়েছেন। নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে।’

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ আগে থেকেই মব ভায়োলেন্স ছিল। ২৪ এর জুলাইয়ের পরেও কিছু মব ভায়োলেন্স হয়েছে আমরা অস্বীকার করছি না। এটা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে। আমরা আর পূর্বের কোনো সাইন দেখছি না।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে ২৪ এর জুলাইয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এছাড়াও সার্কিট হাউস চত্বরে আইটিএস নেত্রকোণার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় নানা সংস্কারের দাবিতে প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। সূত্র: এখন টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়