শিরোনাম
◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ০৩:৩১ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুটি কিনতে বেরিয়ে খুন: খুলনায় গুলিতে প্রাণ গেল প্রবাস ফেরত যুবকের

খুলনার দুর্বৃত্তদের গুলিতে সোহেল হাওলাদার (৪৫) নামের এক প্রবাস ফেরত যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূর্ব রূপসার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় মানিক সরদারের মাঠের পাশে এ ঘটনা ঘটে।

সোহেল হাওলাদার রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরব ছিলেন এবং কয়েকদিন আগে দেশে ফেরেন।

রূপসা থানার এস আই নাজমুল হাসান জানান, সোহেল হাওলাদার দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। কয়েকদিন আগে প্রবাস থেকে দেশে ফেরেন। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে মাঠে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি বুকের বামপাশে বিদ্ধ হলে ঘটনাস্থলে মারা যান তিনি। 

রূপসা থানার ওসি (তদন্ত) আবদুস সবুর খান বলেন, রাতে রুটি এবং দই কেনার জন্য বাড়ি থেকে বের হন সোহেল হাওলাদার। বাড়ির পাশের মাঠেই সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ৮ টা গুলি তার শরীরের বিভিন্নস্থানে বিদ্ধ হয়। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।  

প্রসঙ্গত, চলতি বছর রূপসায় গুলি করে তিনজনকে হত্যা করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়