শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:১৪ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোমারে লক্ষাধিক জনসাধারনের ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে পারাপার

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী ডোমারের শালকী ব্রীজের পিলারের নিচের মাটি সরে গিয়ে ব্রীজটি দেবে যায়।ফলে যানবাহন পারাপারসহ স্কুল শিক্ষার্থী ও মানুষের চলাচলের চরম ঝুঁকিপূর্ণ হয় ব্রীজটি।তবুও উপজেলা শহরে প্রবেশ দ্বার উত্তরের কয়েকটি গ্রামের লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করছে।

উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নবাসীসহ আমবাড়ী,গোমনাতী,জোড়াবাড়ী,কেতকীবাড়ী ইউনিয়নের লক্ষাধিক লোক চলাচলকারী একমাত্র রাস্তা ডোমার আমবাড়ীর হাট সড়কের চান্দিনাপাড়া সংলগ্ন শালকী ব্রীজটি।গত এক বছর ধরে ব্রীজটি পিলার  দেবে গিয়ে ভারী যান চলাচলের অনুপযোগী হয়।স্থানীয়রা ব্রীজের দু’ধারে বাশেঁর খুটি দিয়ে যানবহন পারাপারের প্রতিবন্ধকতা তৈরী করলেও মটর সাইকেল, রিক্সা-ভ্যান ও মানুষজন প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে।যা যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

ভ্যানচালক আব্দুল লতিফ বলেন,ব্রীজটি দেবে গেছে,গাড়ী যাতাযাতে বন্ধ করার জন্য বাশেঁর খুটি দেওয়া হয়েছে।তবুও ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে গাড়ী নিয়ে যাওয়া আসা করছি।মিথিলা চালক হৃদয় জানান,শহরে ঢুকার কোন বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে প্রতিদিন ভাঙ্গা ব্রিজের উপর দিয়েই যাতাযাত করছি।মাইক্রো চালক আলম জানান,চলাচলের ঝুঁকি জেনেও ব্রিজটির উপর দিয়েই গাড়ী পারাপার করি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম জানান, ব্রিজটি ঝুকিপূর্ণ। উর্দ্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে এবং চাহিদাপত্র পাঠানো হয়েছে।বরাদ্দ আসলে যথাযথ প্রক্রিয়া শেষে ব্রীজটি নির্মাণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়