শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১২:০৭ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুনিয়াউট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “৭ই নভেম্বর কর্মসূচি আমাদের দলের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা এই দিনটি সফলভাবে পালন করব ইনশাআল্লাহ। মানুষ এখন অনেক সচেতন, তাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তবে আগামী নির্বাচনে অবশ্যই বিজয়ী হতে পারব।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, অ্যাডভোকেট শফিকুর রহমান, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মমিনুল হক, অ্যাডভোকেট তারিকুল ইসলাম রুমা, আলী আজম, মিজানুর রহমান, মনির হোসেন, জেলা যুবদল সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

সভায় আগামী ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ব্যাপকভাবে পালনের জন্য সকল স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়