শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:১৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: বাবুর্চি মোড় এলাকায় ছয়টি ঝুটের গুদাম পুড়ে ছাই

গাজীপুর নগরের বাবুর্চি মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ঝুটের গুদাম পুড়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে নিজেরা নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে দমকলকর্মীদের তৎপরতায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় ছয়টি ঝুটের গুদাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, বাবুর্চি মোড় এলাকার একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল সোয়া নয়টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়