শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৯:০৬ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষণা অনুযায়ী, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে দুইটিতে এসেছে নতুন মুখ, আর চারটিতে পুরোনো প্রার্থীরাই পুনরায় টিকিট পেয়েছেন। এর মধ্যে নতুন মুখ হিসেবে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে মনোনয়ন পেয়েছেন মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন ও রাজশাহী-৪ (বাগমারা উপজেলা) আসনে ডিএম জিয়াউর রহমান।

অন্যদিকে, রাজশাহী-২ (সদর) আসনে আগের মতোই মনোনয়ন পেয়েছেন মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে নজরুল ইসলাম, এবং রাজশাহী-৬ (বাঘা- চারঘাট ) আসনে আবু সাঈদ চাঁদ পুনরায় মনোনয়ন পেয়েছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ের সংগঠনের মতামত, স্থানীয় জনপ্রিয়তা ও তৃণমূলের মূল্যায়ন বিবেচনা করেই এবার প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর রাজশাহীর বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।

নেতাকর্মীরা জানান, ঘোষিত প্রার্থীদের পক্ষে এখন থেকেই নির্বাচনি প্রস্তুতি শুরু হয়েছে। মাঠপর্যায়ে গণসংযোগ ও যোগাযোগ কার্যক্রমও শুরু হবে দ্রুত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়