শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কু‌ড়িগ্রা‌মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের পদত্যাগ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলা শাখার মুখ্য সংগঠক মো. সাদিকুর রহমান পদত্যাগ করেছেন।

রোববার (২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ফেসবুক পোস্টে সাদিকুর রহমান লিখেছেন, "ছয় মাস মেয়াদের এই কমিটি 'বহু আগেই কার্যত বিলুপ্ত' হয়ে গেছে।" তার ভাষায়, সংগঠনের জেলা কমিটির অনেক সদস্য এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

 আগে যারা অরাজনৈতিক ছিলেন, তাদের একটি বড় অংশ এখন ছাত্রশক্তির সঙ্গে কাজ করছেন। অন্যদিকে, বিভিন্ন উপজেলায় বৈষম্যবিরোধীর অনেক সদস্য ছাত্রদল, গণঅধিকার পরিষদ কিংবা ছাত্রইউনিয়নের সঙ্গে যুক্ত হয়েছেন।'

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে যারা 'বৈষম্যবিরোধী’ ব্যানারে সক্রিয় থাকার চেষ্টা করছেন, তাদের মধ্যে কেউ কেউ জেলা ছাত্রশিবিরের ছাত্র আন্দোলনবিষয়ক সম্পাদক কিংবা ফুলকুঁড়ি আসরের সাবেক সভাপতি। 

এটি অপরাধ নয় উল্লেখ ক‌রে তিনি লিখেছেন, 'তবে স্পষ্ট যে তারা একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী।'

সাদিকুর রহমানের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা সংগঠনের ' সার্বজনীনতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করবে।'

তিনি অভিযোগ করে বলেন, সংগঠনের সদস্য সচিব হাসান ইমামকে সম্পূর্ণ এড়িয়ে রিফাত রশিদ সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা এই ব্যানারকে বিতর্কিত করার প্রচেষ্টা ছাড়া আর কিছু নয়।

এই প্রেক্ষাপটে তিনি মন্তব্য করেন, 'এই ব্যানার আরও বিতর্কিত হওয়ার আগে সরে দাঁড়ানোই শ্রেয়।'

তাই ভবিষ্যতে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুনরায় সক্রিয় হয়, তবে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে নতুনভাবে কমিটি গঠনের আহবান জানান সাদিকুর রহমান।

তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে আমি ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেছি। পদত্যাগের সকল ফর্মালিটি জেনে তারপর লিখিত পদত্যাগপত্র জমা দিবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়