শিরোনাম
◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১২:২৪ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আলোচিত ইসলামি বক্তা তাহেরির হুঁশিয়ারি, ’ভালো হয়ে যাও মাসুদ'

আলোচিত ইসলামি বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, সুন্নিদের দুর্বল হিসেবে দেখা উচিত নয়, আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জানি।

তিনি উল্লেখ করেন, ৫৩ বছরের মধ্যে বর্তমান সময়ে চারদিকে সুন্নিদের জয়গান উঠেছে।

রোববার (২ নভেম্বর) বিকেলে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকা মাঠে অনুষ্ঠিত কক্সবাজার সুন্নি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাহেরী বলেন, মাদকসেবী, ঘুষখোর ও সুদখোরদের বিরুদ্ধে ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে তাদের উদ্দেশে বলছি, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত বাক্য 'ভালো হয়ে যাও মাসুদ!’।

উল্লেখ্য, মাওলানা গিয়াস উদ্দিন তাহেরি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে পূর্বেও আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। বর্তমানে তিনি আহলে সুন্নাত ওয়াল জামাআত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসময় কনফারেন্সে আহলে সুন্নাত ওয়াল জামাআত ও গাউসিয়া কমিটি কেন্দ্রীয় এবং জেলা শাখার নেতৃবৃন্দরা অতিথি হিসেবে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়