শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ১০:০৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে আওয়ামী লীগের ঝটিকা মশাল মিছিল, প্রতিবাদে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিল

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে হঠাৎ ঝটিকা মশাল মিছিল করেছে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। গত গভীর রাতে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মাঝপাড়া কেন্দুয়ারচর এলাকার শেরপুর-বকশীগঞ্জ সড়কে ওই মিছিল করেন তারা।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের এই মিছিলের পর তাদের গ্রেফতারের দাবিতে রাতেই শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু ও যুবদল নেতা মো. পারভেজের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু জানান, নিষিদ্ধ সংগঠনের লোকজন মশাল মিছিল করেছে। একটি পলাতক দলের নেতা-কর্মীরা কীভাবে এখনও শেরপুরের বুকে মিছিল করার সাহস পায়। আমরা তাৎক্ষণিক নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতারের দাবিতে মিছিল করেছি। আইনশৃঙ্খলা
বাহিনীর কাছে আহ্বান, আমাদের ভাই-বোনদের ওপর যারা হামলা চালিয়েছে, হত্যা করেছে দ্রুত তাদের গ্রেফতার করতে হবে।

এদিকে মশাল মিছিলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপি শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া জানান, আমার ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিভাবে মিছিল করে, এখনো তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান
জানিয়েছি। দ্রুত এসব অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। নতুবা নির্বাচনের আগ-মুহূর্তে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার হয়নি। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়