শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে: এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ছাত্রদল মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে বিশ্বাসী সংগঠন। সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে লড়ে গেছে। জুলাই আন্দোলনেও ছাত্রদল ছিল সক্রিয় ভূমিকা পালনকারী শক্তি—যেখানে ১৪৮ জন ছাত্রদল কর্মী শহীদ হয়েছেন।

রোববার (২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, “একটি ছাত্ররাজনৈতিক সংগঠন অতীতে হেলমেট বাহিনী নামে পরিচিত ছিল। তারা সাধারণ ছাত্রদের মতামতকে উপেক্ষা করে রাজনীতি করেছে। কিন্তু ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমান ‘জেন জি’ প্রজন্মের চিন্তা, মতামত ও মূল্যবোধকে সম্মান জানিয়ে ছাত্রদল রাজনীতি করবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “ছাত্রদলের অভিভাবক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি ছাত্রদলের কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। তাই দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

বিএনপির এই নেতা স্মরণ করিয়ে দেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদল স্বৈরাচার এরশাদের পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিল। সে সময় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলীয় প্রার্থীরাই জয়ী হয়েছিল। সেই ঐতিহ্য ধরে রাখতে হবে।”

তিনি আরও বলেন, “নতুন প্রজন্ম অনেক প্রত্যাশা করে। শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ছাত্রদলের কর্মসূচি নিতে হবে। সামনে জাতীয় নির্বাচন, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান হাসিব, বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী এবং প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিদ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুপ ভূঁইয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়