শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৭:২২ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান, দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ ও নির্বাচনের সিদ্ধান্ত জনগণকেই নিতে দিতে হবে। তিনি ঐকমত্য কমিশনের সদস্যদের উদ্দেশে বলেন, "আপনারা যে যেখানে কাজ করতেন, সেখানে স্ব স্ব কাজে ফিরে যান। দেশের সিদ্ধান্ত সাধারণ মানুষকেই নিতে দিন।"

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন–২০২৫–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু অভিযোগ করেন, ঐকমত্য কমিশন তাদের দাবি জনগণ ও রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাচ্ছে। তিনি বলেন, "ঐকমত্য কমিশনকে তাদের মতামতের জন্য রাখা হয়নি। তারা সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে নির্বাচন পেছানোর চেষ্টা করছে।"

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "নির্বাচন বানচালের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে।"

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে তিনি বলেন, বড় বড় মেগা প্রকল্পের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, "বিএনপি ক্ষমতায় এলে পুরোনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, যাতে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। ছোট ও মাঝারি শিল্পে বিনিয়োগ বাড়ানো হবে, কুটির শিল্পকে স্বয়ংসম্পূর্ণ করে নিজস্ব ব্র্যান্ডিংয়ের সুযোগ তৈরি করা হবে।"

অতীতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় সীমিত কিছু মানুষই ব্যবসায় সুযোগ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, "তারা ব্যবসা কম, লুটপাট বেশি করেছে। বিএনপি ব্যবসায়ীদের ওপর সরকারি প্রভাব ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ কমিয়ে প্রকৃত ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়