শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কারের পক্ষে থাকলেই এনসিপির সঙ্গে জোট সম্ভব: হাসনাত আব্দুল্লাহ

সাগর আকন, বরগুনা: “যে দল সংস্কারের পক্ষে থাকবে, এনসিপির সঙ্গে শুধু তারাই জোট করতে পারবে।” এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (১ নভেম্বর ২০২৫) দুপুর দেড়টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “জুলাই সনদ নিয়ে এখন আর কোনো বিতর্ক নেই। বিএনপি সব দেখে-শুনেই স্বাক্ষর করেছে।”

এর আগে সকাল ১১টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা এনসিপির দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোজাহিদুল ইসলাম শাহীন, এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত।

সভায় জেলা পর্যায়ের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমের অগ্রগতি, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভার সার্বিক আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বরগুনা ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়