শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ০৬:২২ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে কষ্টি পাথরের শিবলিঙ্গ সহ গ্রেফতার ৩

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গসহ ৩ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।

শুক্রবার বিকালে জেলার সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান ওরফে লাবুর বসতবাড়ীর পশ্চিম ভিটার থেকে উদ্ধার করেছে। এসময় পাচারকারীদের নিকট থেকে ১টি মোটরসাইকেল জব্দ করেছে।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ভেংরী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম  বাবলু (৫২), একই থানার দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫২) ও একই গ্রামের আবুল কাশেমের ছেলে মোঃ কফিল উদ্দিন (৪৮)।

শনিবার (১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে যে, গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে সলঙ্গা থানার দবিরগঞ্জ গ্রামের পলাতক আসামী হামিদুর রহমান ওরফে লাবু এর বসতবাড়ীর পশ্চিম ভিটার পূর্ব দুয়ারী টিনসেড বাড়ীর ছোট ঘরের ভিতর থেকে ১২ ইঞ্চি লম্বা ৯৪.২৬০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ উদ্ধার করে। এসময় ৩ জন পাচারকারীকে গ্রেফতার করেন। এছাড়াও তাদের নিকট থাকা ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি বিদেশে পাচারের কথা তাদের নিকট রাখা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সলংগা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়