শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ

জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই ও বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু।

মৃতরা হলো- চর ভাটিয়ানি গ্রামের প্রবাসী দুদু মিয়ার মেয়ে মরিয়ম (১১) ও ছেলে সাঈদ (৭) এবং একই এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা (১০)। এছাড়া নিখোঁজ রয়েছে একই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুমসহ দুইজন।

জানা গেছে, শুক্রবার বিকালে শিশুরা খেলাধুলা শেষে পার্শ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে নামলে প্রথমে একজন তলিয়ে যায়। পরে তাকে খুঁজতে গিয়ে অন্য দুজন পানিতে ডুবে মারা যায়।

এলাকাবাসী জানান, তিনজনের লাশ জড়াজড়ি করা অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিপন মিয়া জানান, নিখোঁজ দুইজনের উদ্ধার কাজ চলমান আছে। তবে আলোর স্বল্পতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ জানান, খেলাধুলা শেষে সন্ধ্যায় যমুনার শাখা ঝিনাই নদীতে গোসল করতে নামলে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। তিন শিশুর লাশ উদ্ধারসহ দুই শিশুর নিখোঁজ থাকার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়