শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক পাচারকারী আটক

মো: সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: শুক্রবার ৩১ অক্টোবর সকাল ১০:৩০ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর হতে ০১ জন আসামীসহ ৭৩৫ গ্রাম ওজনের ০৬ (ছয়) টি স্বর্ণের বার এবং ০২টি মোবাইল আটক করে। 

আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটের ভিতর বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। 

আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- আবু বক্কর সিদ্দিক (৩৪), পিতা- রুহুল আমিন, গ্রামঃ ছোট আঁচড়া, ডাকঘরঃ বেনাপোল, থানাঃ শার্শা, জেলাঃ যশোর। 

আটককৃত স্বর্ণের মূল্য ১,২৬,০৮,৯২৫/-(এক কোটি ছাব্বিশ লক্ষ আট হাজার নয়শত পঁচিশ) টাকা ও ০২টি মোবাইল এর মূল্য ২২,০০০/-(বাইশ হাজার) টাকা এবং নগদ ৯,০৮৭/- টাকাসহ সর্বমোট সিজার মূল্য ১,২৬,৪০,০১২/-(এক কোটি ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার বার) টাকা।

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়