শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোনায় দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, নিহত ২

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার (সিএনজি) সজোর ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় নারীসহ আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি বিকল ট্রাক (নং ঢাকা মেট্রো-ট-২০-৪৫০৫) সড়কটির ওপর পার্ক করা ছিল। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি (নং ময়মনসিংহ-থ-১১-০৪২৮) গভীর রাতে গন্তব্যে যাওয়ার সময় অন্ধকারাচ্ছন্ন সড়কের কারণে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি দেখতে পায়নি। ফলে সিএনজিটি সরাসরি ট্রাকের পেছনের অংশে ধাক্কা মারে যার ফলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান।

নিহতরা হলেন, ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। দুর্ঘটনায় নিহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) সহ একজন অজ্ঞাত নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শ্যামগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করেছে যে, নিহতদের মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া এবং ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়