শিরোনাম
◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদগঞ্জে স্বর্ণ চুরির ঘটনায় দুই আসামি গ্রেফতার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার

মিজান লিটন: চাঁদপুরের ফরিদগঞ্জে স্বর্ণালংকার চুরির মামলায় আন্তঃজেলা চোরচক্রের মূল হোতা কামাল পারভেজ মিলনসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই স্বর্ণালংকার, নগদ টাকা ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ অক্টোবর রাতের মধ্যে ফরিদগঞ্জ বাজারের “মা জুয়েলার্স” নামের দোকানে প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণ ও রূপা চুরি হয়। দোকান মালিক মন্টু কর্মকারের দায়ের করা মামলার ভিত্তিতে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই আরিফুর রহমান সরকারের নেতৃত্বে তদন্ত শুরু করে পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় খুলনা শহরের নিউ মার্কেট এলাকা থেকে মূল হোতা কামাল পারভেজ মিলনকে গ্রেফতার করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে ৭ ভরি স্বর্ণালংকার ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে কামাল পারভেজ জানায়, চুরি করা ১২ ভরি স্বর্ণ ১৩ লাখ টাকায় বিক্রি করে তার সহযোগী খলিল মৃধাকে ৫ লাখ টাকা দেয়। পরবর্তীতে পুলিশ চাঁদপুর সদর উপজেলা থেকে খলিল মৃধাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ৫ লাখ টাকা উদ্ধার করে।পুলিশ জানিয়েছে, কামাল পারভেজের বিরুদ্ধে ৭টি ও খলিল মৃধার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। চুরি হওয়া বাকি স্বর্ণালংকার উদ্ধারের অভিযান চলমান রয়েছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়