শিরোনাম
◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে মহাসড়কে গরুসহ আন্ত:জেলা চার ডাকাত গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার(দাউদকান্দি) কুমিল্লা: দাউদকান্দিতে ডাকাতির ২টি গরুসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

ধৃত আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সামছুল আলম।

জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ভোর ৪টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের টোলপ্লাজায় মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুনায়েত চৌধুরীর নেতৃত্বে

স্পেশাল ডিউটি থাকা পুলিশের একটি অভিযানিক দল সঙ্গীয় অফিসার এসআই নাজমুস সাকিব, এসআই ছোটন শর্মা, এএসআই রিপন, এএসআই দেলোয়ারসহ সঙ্গীয় অন্যান্য ফোর্স

একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহ করলে পিকআপ ভ্যানটি আটক করে। পরে সন্দেহ হলে গাড়িতে থাকা ২ জনকে গরুসহ পিকআপ ভ্যানটি পুলিশের হেফাজতে নেয়। তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে কুমিল্লা জেলার দেবিদ্বারে থেকে গরু ডাকাতির কথা স্বীকার করে। এরপরেও পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত আরও দুই আন্ত:জেলা ডাকাতকে গ্রেফতার করে।

আসামীরা হলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার রতনপুর এলাকার মো. কালাম,কুমিল্লা জেলার তিতাস উপজেলার কলাকান্দির রাজা মিয়ার ছেলে কবির হোসেন,একই জেলার দাউদকান্দি উপজেলার কালাকোপা এলাকার হানু মিয়ার ছেলে কবির(২৬) এবং মুরাদনগর উপজেলার আব্দুস সালামের ছেলে রাজিব ওরফে তারা মিয়া।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান," ধৃত ডাকাতরা দেবিদ্বার থেকে দুটি গরু ডাকাতি করে। তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত। এর আগে একটি ১৯টি গরুসহ একটি ট্রাক ছিনতাই করে ডাকাতরা। ঘটনাস্থল দেবিদ্বারে হওয়াতে দেবিদ্বারে থানায় ডাকাতি আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ধৃত আসামিদের বিজ্ঞ জেলা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়