শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল ইভার অর্ধগলিত মরদেহ

রাজশাহীর মতিহার এলাকায় আমবাগান থেকে মাসুদা পারভিন ওরফে ইভা নামের এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. দুর্জয় নিখোঁজ রয়েছেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরের মৌলভী বুধপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইভার (১৭) স্বামী দুর্জয় রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামের বাসিন্দা। নিহত ইভা নগরীর মেহেরচণ্ডী এলাকার ইকবাল হোসেনে মেয়ে।

পুলিশ জানায়, স্ত্রীকে নিয়ে রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া বাসায় থাকতেন ইকবাল। ইভা তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক কালবেলাকে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইভার স্বামী দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি পলাতক আছেন। হত্যাকাণ্ডের সঙ্গে দুর্জয়ের সম্পৃক্ততা থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়