শিরোনাম
◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে জারি গানের আসর গুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা, হামলায় প্রতিবাদে সড়ক অবরোধ

তপু সরকার হারুন, শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ নয়াপাড়া গ্রামের স্থানীয় একটি জারি গানের মঞ্চ অশ্লীলতার অভিযোগ তুলে ভেঙে গুড়িয়ে দিয়েছে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতা। গত ১৭ অক্টোবর শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নলবাইদ এলাকার নয়াপাড়া গ্রামের জসিম, মমিন, রহিম মাস্টার, আকরাম ও লালমিয়া সহ কয়েক যুবক প্রায় ১ সপ্তাহ ধরে জারি গানের আসর পরিচালনা করে আসছিলো।

স্থানীয় আলেম সমাজের বাধার মুখে তা বন্ধ হলেও পরে আবার তা তাদের চ্যালেঞ্জ করে শুরু করায় আলেম সমাজ ক্ষিপ্ত হলে জারি গানের আয়োজকরা হুজুরদের উপর হামলা চালায়। এতে কয়েক হুজুর আহত হন। পরে আলেমসমাজ ও স্থানীয় জনতা মিলে জারি গানের মঞ্চ পুড়িয়ে দেয়।

ঘটনার পরদিন আজ ১৮ অক্টোবর শনিবার স্থানীয় আলেম সমাজ চরমোচারিয়া বক্সীগঞ্জ সড়ক অবরোধ করে। পরে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে আলেম সমাজ অবরোধ তুলে নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়