শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় জোড়া খুন: ৭ জনের মৃত্যুদণ্ড

প্রায় ১৬ বছর আগে খুলনার দৌলতপুর এলাকার পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহাকে গুলি করে হত্যার ঘটনায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- ইমামুল কবীর জীবন ওরফে শবে কাদির, রাজু ওরফে রাজ ওরফে আইম্মাদ ইসলাম, শহীদ শাহারিয়ার চৌধুরী ওরফে মিথুন, তুষার গাজী, সোয়েব আহমেদ ওরফে সুমন, শাকিল ও তুহিন। এছাড়া মামলায় খালাস পেয়েছেন- কুটি এবং শামীম। আসামিদের মধ্যে শবে কাদির, সোয়েব আহমেদ সুমন ও শাকিল পলাতক। 

২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে ফেলে রেখে যায়। পারভেজের চিৎকারে পাশের বাড়ি থেকে দিলীপ কুমার সাহা, তার স্ত্রী ও মেয়েরা পারভেজকে এগিয়ে আসেন। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন দিলীপ সাহা, সুপর্ণা সাহা, রেখা সাহা ও পিংকি সাহা গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে নেওয়ার পর পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা মারা যান। এ ঘটনার পরদিন পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ৩-৪ জনকে আসামি করে মামলা করেন। 

খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন বলেন, ‘২০০৯ সাল থেকে মামলার বিচার কাজ চলছে। আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে যে রায় দিয়েছেন, তাতে আমরা সন্তুষ্ট।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়