শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৯:৩৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সারজিসের সঙ্গে সাবেক বৈষম্যবিরোধী নেতার বাকবিতণ্ডা (ভিডিও)

মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় দলের উত্তর অঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ওমর ফারুক ওরফে দাড়ি ওমরের বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে মানিকগঞ্জে এক সভার আয়োজন করে এনসিপি। সভা চলাকালে ওমর ফারুক সভাস্থলে প্রবেশ করে সারজিস আলমের সঙ্গে হট্টগোলের সৃষ্টি করে। এ নিয়ে ঘটনার কিছুক্ষণ পরই একটি ভিডিও মানিকগঞ্জের স্থানীয় সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, ওমর ফারুক সারজিস আলমকে উদ্দেশ করে ধমকের সুরে বলছেন ‘এনসিপির প্রোগ্রামে ছাত্রলীগের ক্যাডাররা! আমরা এই জায়গার স্টেকহোল্ডার! উনি জামায়াতের লোক!’

উত্তরে সারজিস আলম বলেন, ‘জামায়াতের কেউ এনসিপিতে আসতে পারে না? আপনি এদিকে আসেন। আপনার কী সমস্যা? আপনি মিডিয়ার সামনে এসব কথা বলতে পারেন না!’

ঘটনাটির পর ফেসবুকে ও স্থানীয় জনসাধারণের মাঝে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদ তালুকদারের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়