শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০৫:৪৭ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাভার্ডভ্যান চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত

জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের ৪ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান দ্রুত বেগে জামালপুর শহরগামী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে ইজিবাইকের অন্য যাত্রী চাঁন মিয়া ও আরিফা খাতুন পলি এবং অজ্ঞাত একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত চাঁন মিয়া সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে বাসিন্দা, আর রাশেদ মিয়া ও পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায়।

এদিকে গুরুতর আহত জাহাঙ্গীর, সাদিকা, ফারজানা, সন্ধ্যা, শিশু আরশ এবং অজ্ঞাত আরও একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত এবং তিতপল্লা ইউনিয়নে বলে জানিয়েছেন পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব কালবেলাকে জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। কাভার্ডভ্যান আটক করা হয়েছে বলে জানান তিনি।

অজ্ঞাতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়