শিরোনাম
◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:২৭ রাত
আপডেট : ১৬ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহেশপুরে বালতির পানিতে ডুবে দুই বছরের শিশু স্নিগ্ধা'র মৃত্যু

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের সুন্দরপুর গ্রামে ঘটেছে এক হৃদয়বিদারক দুর্ঘটনা। পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মাত্র দুই বছর তিন মাস বয়সী এক নিষ্পাপ শিশুকন্যা স্নিগ্ধা। 

রবিবার (২৬অক্টোবর) আসরের নামাজের পর বিকেল সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত স্নিগ্ধা সুন্দরপুর গ্রামের মোঃ শামীম হোসেন ও গৃহবধূ সুমাইয়া খাতুনের একমাত্র সন্তান।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন শিশুর মা ফ্রিজে রাখা দুধ গলানোর জন্য বাড়ির ভেতর কলের পাশে একটি বালতিতে পানি দেন। খেলার ছলে স্নিগ্ধা ওই বালতির পাশে গিয়ে অসাবধানতাবশত মুখসহ বালতির ভেতরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির পা উপরে ভেসে থাকতে দেখে মা ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং দ্রুত স্থানীয় ভোলাডাঙ্গা বাজারের চিকিৎসক অশোক ডাক্তারের কাছে নিয়ে যান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায় চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।এই মৃত্যুর খবরে মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। শিশুটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু বলেন,এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। একটি নিষ্পাপ শিশুকে এভাবে হারানো কোনো পরিবারের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাই এবং সবাইকে অনুরোধ করছি শিশুদের আশপাশের পরিবেশ নিরাপদ রাখতে, যেন এমন দুর্ঘটনা আর কোনো পরিবারে না ঘটে।স্থানীয়দের ভাষায়, স্নিগ্ধার অকাল মৃত্যুতে সুন্দরপুর গ্রাম নিস্তব্ধ ও শোকাহত। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তার মা-বাবা ও পরিবার।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন,ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা বিষয়টি জেনেছি এবং পরিবারকে আমাদের পক্ষ থেকে সহানুভূতি ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়