শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপপ্রচার বন্ধে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলন

আইরিন হক, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিকে জড়িয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক আহসানুল কবীর তুহিন বলেন, “গত ১৩ অক্টোবর বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিমের সঙ্গে আমার মনোমালিন্য বা মারধরের ঘটনা ঘটেছে — এমন বিভ্রান্তিকর সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা প্রচারণা আমার ব্যক্তিগত ও পেশাগত ভাবমূর্তি নষ্ট করছে। বিষয়টি ইতোমধ্যে মীমাংসিত হয়েছে। তাই অনুরোধ করছি, এ বিষয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন।”

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, “আমি বিদ্যালয়ের সভাপতি হিসেবে কখনো ক্ষমতার অপব্যবহার বা প্রভাব বিস্তার করিনি। শিক্ষকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করে আসছেন। এখনো আমি দায়িত্বে আছি। ম্যানেজিং কমিটি গঠনের বিষয়ে প্রধান শিক্ষক আমার সঙ্গে আলোচনা না করায় সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে কিছুক্ষণ পরেই তা মিটে যায়। কিন্তু এই ছোট্ট ঘটনাকে বিকৃত করে একটি মহল অপপ্রচার চালাচ্ছে, যা আমার ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।”

তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়