শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামী মোহাম্মদ মাহবুব আলম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭

চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং থানা পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামী মোহাম্মদ মাহবুব আলম’কে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার মামলার ১৪, তারিখ ২০ নভেম্বর ২০২৪ইং ধারা - ১৪৩ /১৪৮ /১৪৭/ ১৪৯ /১০৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫৬০ পেনাল কোড ১৮৬০ মামলায় পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামী মোহাম্মদ মাহবুব আলম চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ২৬ অক্টোবর ২০২৫ইং তারিখ আনুমানিক ০৪৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন ফয়জুল্লা বলির বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ মাহবুব আলম (৪৩), পিতা-মোঃ ফজল করিম,সাং-কাপুড়িয়া, থানা-ডাবলমুরিং, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ মাহবুব আলম এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায়  নাশকতা এবং মাদক সংক্রান্তে ০৬টি মামলার তথ্য পাওয়া যায়

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়