শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, কোল্ড স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ার  এগারসিন্দুর কোল্ড স্টোরকে  নিরাপদ খাদ্য আইনে বিশেয অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে কোল্ড স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিশুদ্ধ খাদ্য, মেয়াদ উত্তীর্ণ খেজুর ও পচা ডিম রাখার অভিযোগে এগারসিন্দুর স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম তালুকদার , সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট।
সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এসব রায় ঘোযণা করা হয়।

পাকুন্দিয়া এগারসিন্দুর কোল্ড স্টোরেজে পচাডিম ও মেয়াদ উত্তীর্ণ খেজুর সংরক্ষণের দায়ে ৩২(ক) ধারায় ৩ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন এবং এক লক্ষ পঁচানব্বই হাজার চারশত আশিটি পচা ডিম জব্দ ও তাৎক্ষণিক ধ্বংস করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, কিশোরগঞ্জ র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়