শিরোনাম
◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষ্টি সংস্কৃতি রক্ষায় ঠাকুরগাঁওয়ে আদিবাসী সংস্কৃতিক মেলা

ঠাকুরগাঁও প্রতিনিধি: কৃষ্টি-সংস্কৃতি রক্ষা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করতে ঠাকুরগাঁওয়ে আদিবাসী সংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হয়েছে।

আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে ও আদিবাসী ওরাঁও সংঘের সহযোগিতায় শনিবার দুপুরে পৌর শহরের গোবিন্দনগর ১৭৬ নং সাঁওতাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়।

আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি দোমিনক তিজ্ঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আলমগীর কবীর। এ সময় উপস্থিত ছিলেন আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠীর সহÑসভাপতি সুরভী কেরকাটা,সাধারণ সম্পাদক ব্রিজিতা তিরকী, উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহসভাপতি অমল টিক্কু, লেখক রাজা সহিদুল আসলাম সহ আদিবাসী সংস্কৃতি গোষ্ঠীর সদস্যরা।

মেলায় আদিবাসীদের সংস্কৃতি, তাদের পোশাক, খাবার, সহ ব্যবহার্য বিভিন্ন তৈজসপত্রের প্রদর্শন করা হয়। মেলার উৎসবে আদিবাসীদের নিজস্ব ভাষায় ছড়া, নৃত্য, গান, অভিনয় এবং ঢোল বাজানোর প্রতিযোগিতায় অর্ধশতাধিক আদিবাসী শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও মেলায় তাদের নিজস্ব খাদ্য বাঁশের গাড়া, শামুক, ঝিনুক, কাঁকরাসহ ১২ ধরণের খাদ্য সামগ্রী, তীর-ধনুকসহ ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

উল্লেখ্য, আদিবাসীদের নিজস্ব ঐতিহ্য, শিল্পকলা ও সামাজিক জীবনধারার প্রচার ও প্রসারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এ মেলা, যেখানে তারা নিজেদের ঐতিহ্য তুলে ধরে এবং একে অপরের সাথে মতবিনিময় করে। আদিবাসী সম্প্রদায়ের কৃষ্টি-কালচার রক্ষা করা, সামাজিক বন্ধন জোরদার করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এ মেলার আযোজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়