শিরোনাম
◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ, নিহত ১

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নাসিরউদ্দিন (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর ৬ টার দিকে সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায় , এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।এরই জের ধরে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, টেঁটা, বল্লম এসব দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্হিতি শান্ত আছে। 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়