শিরোনাম
◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম ◈ লেবানন ইস্যুতে নেতানিয়াহুর ওপর চরম ক্ষুব্ধ ট্রাম্প, ‘হাতাহাতি’র উপক্রম হয়েছিল বলে দাবি মার্কিন দূতের ◈ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা ◈ ঢামেক মর্গের ফ্রিজার এক সপ্তাহ ধরে অচল, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ ◈ বাংলাদেশিদের জন্য আবার খুলছে মরিশাসের শ্রমবাজার ◈ এনসিটি পরিচালনায় প্রস্তাব দিল দুই এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম ◈ জামিনে মুক্তি পাচ্ছেন জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত ◈ ৯ শতাংশ সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক, সুবিধা পাবেন উদ্যোক্তারা ◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীর নিথর শরীর পড়ে ছিল ঘরে, স্বামী ছিল গাছের সঙ্গে বাঁধা, অতঃপর...

খুলনা মহানগরীর লবণচরায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধারের পর আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে লবণচরা থানাধীন সবুজ পল্লি এলাকার ৪ নম্বর কাশেম সড়কে ঘটে এ ঘটনাটি।

নিহত গৃহবধূর নাম ডলি বেগম (৪৫)। আর আটকের মো. নাজমুল হাসান মোল্লা(৫৫)।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সকালে স্বামী নাজমুল হাসান মোল্লা ফল কাটার ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে। পরে প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় ডলিকে দেখতে পান। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী নাজমুল হাসানকে ধরে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে ও পুলিশকে খবর দেয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে নাজমুল হাসান মোল্লা। তাকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়