শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে এবার মহানগর যুবদলের সভাপতি-সম্পাদককে শোকজ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালনে শৈথিল্য এবং জেলা যুবদলের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এবার ফরিদপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এমএম ইউসুফ ও সাধারণ সম্পাদক আলী রেজোয়ান বিশ্বাস তরুণকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২ টার দিকে জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার ব্যাখ্যা চেয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সামনে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে সোমবার (২০ অক্টোবর) ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ও মো. জাহাঙ্গীর হোসেনকেও কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়।

প্রসঙ্গত, শোকজের ঠিক দুইদিন আগে গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর বাজারে গণসংযোগকালে ফরিদপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদের গাড়িবহরে স্থানীয় যুবদল নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ ওঠে। 

এই হামলায় ডিবি পুলিশের একটি গাড়ি ও এ কে আজাদের বহরের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার পরপরই জেলা যুবদলের শীর্ষ দুই নেতাকে শোকজ করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়