শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে সোনাইমুড়িতে মহাসড়ক ব্লকেড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীকে স্বতন্ত্র নবম প্রশাসনিক বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার জেলার সোনাইমুড়ী বাইপাসে নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ব্লকেড করে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১ টায় সোনাইমুড়ী উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ব্লকেড করলে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, সোনাইমুড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ  সংহতি প্রকাশ করে।

সমাবেশ থেকে সিটিকর্পোরেশন, বিমানবন্দর ও সমূদ্র বন্দরের মতো লোভনীয় বিষয়গুলো এই মুহুর্ত্বে উপস্থাপন না করে দ্রুত স্বতন্ত্র নবম প্রশাসনিক নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়