শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোখের জলে জবি ছাত্রদল নেতা জুবায়েদকে বিদায়, হোমনায় অশ্রুসিক্ত হাজারো মানুষ

স্টাফ রিপোর্টার,কুমিল্লা: চোখের জল আর ভালোবাসায় সিক্ত করে জবি ছাত্রদল নেতা জুবায়েদকে চির বিদায় জানালো প্রিয় শিক্ষক, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খী, আত্মীয়স্বজন, স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য গুণগ্রাহীসহ পরিবারের সদস্যরা।

গতকাল সোমবার মাগরিবের নামাজের পর কুমিল্লার হোমনা কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রিয় শিক্ষাঙ্গণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত আটটার দিকে তার জন্মস্থান উপজেলার আসাদপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। 

তাকে শেষ বিদায় জানাতে জানাজা ও দাফনকাজে শামিল হয়ে প্রিয় ছাত্রের স্মৃতিচারণ মূলক বক্তব্য রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়র পরিসংখ্যান বিভাগের অধ্যাপাক আশরাফুল আলম, পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন নিহতের চাচা ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (অব.) ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. সাইদুল হক, বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মাসুদুজ্জামান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সিনিয়র আহ্বায়ক জাফর আহমেদ, জবি শাখা কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আলী হায়দার আকাশ, হোমনা উপজেলা ছাত্রদল সভাপতি মো. সাইজুদ্দিনহর হাজার মুসল্লী জানাজায় শরীক হন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন রবিবার বিকেলে আরামানিটোলার পানির পাম্প গলির নূর বক্স লেনের রওশন ভিলার একটি বাসায় টিউশনি করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন। সোমবার লাশের ময়নাতদন্ত শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়